"সন্দীপন চট্টোপাধ্যায়ের ডায়রি" বইটি শুরুই হচ্ছে এই ছোট্ট এন্ট্রি-টি দিয়ে। মাঝে মাঝেই হন্টিং সুরের মত, পুরোনো বকেয়া কাজের অপরাধবোধের মত এই একটা লাইন ফিরে ফিরে আসে। মাঝে মাঝেই চারদিকে তাকিয়ে মনে হয় যেন আর মানুষের বিবেক, চেতনা, ভালো-খারাপ বোধ কিচ্ছু নেই, অন্যায়ের দিকে ওঠা আঙ্গুল নেই, সামনে কোনো আয়না নেই। আছে শুধু অনন্ত "সামাজিক সমঝোতা"।
আমাকে এই বিস্ফোরক জিনিষটি পড়িয়েছিল অনির্বাণ। একদিন মেসেঞ্জারে ঠিক এই ছবিটাই পাঠিয়েছিল। সঙ্গে আর কিছু টেক্সট নেই। এইটাই।

Comments
Post a Comment