1. Do not obey in advance.
2. Defend institutions.
3. Beware the one-party state.
4. Take responsibility for the face of the world.
5. Remember professional ethics.
6. Be wary of paramilitaries.
7. Be reflective if you must be armed.
8. Stand out.
9. Be kind to our language.
10. Believe in truth.
11 . Investigate.
12. Make eye contact and small talk.
13. Practice corporeal politics.
14. Establish a private life.
15. Contribute to good causes.
16. Learn from peers in other countries.
17. Listen for dangerous words.
18. Be calm when the unthinkable arrives.
19. Be a patriot.
20. Be as courageous as you can.
দুই নম্বরটিই ডিফেণ্ড ইনস্টিটিউশনস - অর্থাৎ, প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করুন। আমরা প্রতিষ্ঠান বলতে কী বুঝি? বুঝি নির্বাচন কমিশন, বুঝি বিচার বিভাগ, অবশ্যই বুঝি সংবাদমাধ্যম। আর আমি শিক্ষক-অধ্যাপক বলে আমি বুঝি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল - কলেজ - ইউনিভার্সিটি থেকে ইউটিউবের কোচিং ক্লাস সবই ঐ বৃহৎ পরিবারের অংশ বলেই বুঝি। সেই পরিবারের সবার সাথে মতের মিল এমনও না। তবে, একজন অপরিচিত শিক্ষকের সাথে কোথাও বসে চা সিগারেট খেলে আশা করি শিক্ষা নিয়েই চিন্তাভাবনা ইত্যাদি ভাগযোগ করবো। কারণ আর পাঁচটা পরিচয়ের থেকে সেইটেই আমার কাছে বড়।
যাইহোক, সেই "ডিফেণ্ড ইনস্টিটিউশন" অধ্যায়ের শুরু এই বলে, যে আমরা ধরেই নিই যে আমাদের সমস্ত প্রতিষ্ঠান-ই প্রায় নিজের থেকেই, তাদের উপরে নেমে আসা সরাসরি হামলার মোকাবিলা করতে পারবে। কিন্তু আসলে মোটেও অমন হয় না। টিম স্নাইডার উদাহরণ দিয়েই দেখিয়েছেন যে ১৯৩৩ সালে জার্মানিতে অনেক বিদগ্ধ মানুষ মনে করেছিলেন যে সংবিধান, আদালত, এবং সংসদ (মানে যত গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে আর কী!) - তারা সবাই মিলে হিটলারের ক্ষমতাকে স্বাভাবিকভাবেই সীমিত রাখবে। সেই আশায় ধুলোয় লুটোতে এক বছরও লাগেনি। এখন যেরকম চারদিকে তাকালেই বোঝা যায় যে, প্রতিষ্ঠান তো একেবারে বুলডোজ়ার দিয়ে গুঁড়োতে হয় না, ভেতর থেকে ফাঁপা করে দিলেই চলে। স্নাইডার বলেছেন এই পদ্ধতির দাঁতভাঙা নাম Gleichschaltung। এবং, প্রায়শঃ, সেটাই আসল লক্ষ্য। হয়তো, সেইটে আটকানোর জন্যই বোধহয় স্নাইডারের প্রথম উপদেশ - "ডু নট ওবে ইন অ্যাডভ্যান্স।" আগে থেকেই আকুলিবিকুলি হয়ে শাসকের বুটজুতোকে জড়িয়ে ধ'রো না, বা খুর (মতান্তরে ক্ষুর) দেখলেই সাষ্টাঙ্গে প্রণিপাত ক'রো না। সেরকম লোক সংসদ থেকে সংবাদ- সর্বত্র গিজগিজ।
কিন্তু সব জায়গায় তো তেমন লোক গজায় না। তারা ওরকম হুটপাট যাকে-তাকে "ওবে" করে না। তারা আজ গ্রাফিতি মুছে দিলে কাল আবার আঁকে। তারা ঐ কুনাট্য মঞ্চের সামনে সটান প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে যায়। এদের কেউ স্কটিশে, কেউ এস-আর-এফ-টি-আই, কেউ আই-এস-আই।
তাই রাষ্ট্রের দরকার পড়ে ঐ রড-ছুরি, ঐ প্যারামিলিটারি, ঐ মুখোশের আড়ালে গুণ্ডাবাহিনী। আমি দূর থেকে দেখে আঁতকে উঠি। জয় লিখেছিলেন, যদিও অন্য প্রসঙ্গে, "আমি কবি, দুর্বল মানুষ, কীভাবে বাঁচাবো তোকে, ভাবি!" আমিও ঐ দলেই।
কিন্তু ছাত্রদের আমিও দেখছি আজ না হ'ক বছর কুড়ি হ'ল। এইভাবে হয়নি, হয় না, হবেও না। জোর করলে কিছুই হবে না। রোজ-রোজ ভয় দেখালে একদিন ভয় কেটে যাবে।
বরং, এই যে আপনাদের প্রতি ঘৃণার আসনটা পাকাপাকিভাবে গেঁথে দিলেন ওদের মনে, এইটেই একদিন আপনাদের এই সাম্রাজ্যকে উপড়ে ফেলবে এই আশা রাখি।
(পুনশ্চঃ এই বইটির একখানা বাংলা ভাবানুবাদ করা আশু প্রয়োজন। করব ভেবেছিলাম আমি আর সুনন্দ। করে উঠতে পারিনি। কোথায়, কাকে গিয়ে পারমিশন চাইতে লাগে তাও তো ছাই জানি না। কেউ জানলে জানাবেন।)


Comments
Post a Comment