বন্যা ও কার্নিভ্যাল (অক্টোবর, ২০২৫)

পৃথিবীতে, যা বুঝি, দুইরকমের মানুষ আছেন। এক, যারা বিপদসীমার নীচেই কাটিয়ে দিলেন সমস্ত জীবন, আর এক যাদের গোড়ালি ডোবে না, বড়োজোর নিউজফীড। দুইরকমের-ই মানুষ আছেন, এক যাদের প্রতি বর্ষায় হুহু করে জল ঢুকে নষ্ট করে দেবে বইখাতাআসবাব - যে ক্ষতির হিসেব হবে না, আর এক যারা জানেন এই দায় আর যার-ই হোক তার দলের নয়, তিনি জানেন সেইসমস্ত সাধারণ সমীকরণ। সেই দুইরকম মানুষকেই আমরা চিনি, এক যারা জানেন আর কেউ ডুবুক না ডুবুক, তার উঠোন-চৌবাচ্চা ডুববেই, আর এক যারা বিলক্ষণ জানেন ডোবা-ই মানুষমাত্রের ধর্ম, তাছাড়া কল্লোলিনী মানেই তো আসলে জ্যান্ত ছলছলাৎ পুকুর, এ নিয়ে এতো হুজ্জতের কী আছে ভাই? সেই দুই দল দেখি, এক যারা তত্ত্ব করবেন কী হ'লো কার দোষে, আর এক যারা এসব তত্ত্ব শোনার আগেই বেঘোরে মরে ভেসে আছেন, আপাতত শান্তিকল্যাণ। দুইটিই আমাদের বিকল্প, বুঝলেন? এক যারা বন্যা হলেই নতুন রাগে গান শোনান আর এক, যার বেসুর তোলা যন্ত্রণা। সেই যন্ত্রণা শোনার কান আর আমাদের নেই। অতএব, আসুন কূট তর্ক করি।

উদিলে নির্দয় রবি উদয়-অচলে,
সোমবার ভোরবেলা ক্লাসে যেতে হবে।
এডিট: আহা, সত্যিই কী আর কেউ খুশি? গ্রামীণ এনারাইকাকুদেরও খুবই ফোমোটোমো হচ্ছে, না হলে হিংসে। সারা বছর মিম দেখে হেজে যাওয়া মানুষ কদিন একটু থিম দেখে পল্লবিত হবেন এতে কার কী?
আর তাতেও খুশি না হলে কার্নিভাল তো আছেই।


"কার্নিভাল শেষ?"




Comments