ঠিক জুতসই ক্যাপশন পাচ্ছি না।
সে যাইহোক। আমার এক আত্মীয় একবার পাড়ায় বন্ধুদের নিয়ে ঠিক সরস্বতী পুজোর আগে দুম করে এক সন্ধ্যেয় একটি ক্লাব খুলেছিলেন। চাঁদা তোলা ছাড়া সে ক্লাবের কোনো মহৎ বা ক্ষুদ্র উদ্দেশ্য ছিলো বলে জানা নেই। পুজোর অব্যবহিত পরেই সেটিও উঠে যায়। ক্লাবের নামটি খালি কিছু লোকের গল্পে রয়ে গেছে, "হঠাৎ সংঘ"।
আর দ্বিতীয়টি ভবিষ্যদবাণী, কিন্তু ইংরেজিতে, যাতে আলোকিত লোকে বুঝতে পারে। টম লেরার, যিনি এই ক'দিন আগেই রামকৃষ্ণলোকে গেলেন (অস্যার্থ, আন-অ্যলাইভড হলেন), বলেছিলেন সবথেকে জঘন্য জিনিষটার ভবিষ্যদবাণী করে দাও, লোকে তোমাকে বাকসিদ্ধ বলবে। আমি অবশ্য অদ্দিন টিঁকতে চাহি না প্রভু।
Comments
Post a Comment