সত্যি বলছি না, আমি জানি ...

না আমি মিথ্যে বলিনি নন্দিনী,
শুধু মরে গেছিলাম গতকাল
দু-চারটে লাইন শুধু এখনো ঘুরছে জানো?


আমার এই নোংরা ঘরে সেদিন আলো বাতাস
আর কিছু পুরোনো ভয় এলো
সত্যি ওরা এলো ঠিক তখন আমি মরছি


এক আলোকবর্ষ পেরিয়ে হাঁটলাম আমি
রাস্তায় তখনো অল্প নেশা আর গতরাতের ভয়
আমি ছুট লাগালাম খুব জোর


সেই দু-চারটে লাইন সঙ্গে আনিনি আমি
ফেলে আসা ঘরে এখনো ওদের অবিকল ছায়া
তুমি কুড়িয়ে রাখবে তো, নন্দিনী?

Comments